এভিএন রোগ কি? লক্ষণ, কারণ এবং চিকিৎসা | AVN Disease in Bengali

Share on:

এভিএন /অ্যাভাসকুলার নেক্রোসিস / হাড় নষ্ট হয়ে যাওয়া রোগ

এভিএন রোগ কি? চিকিৎসা কি? AVN DISEASE AND TREATMENT

>

১. অ্যাভাসকুলার নেক্রোসিস (AVN)

অ্যাভাসকুলার নেক্রোসিস এমন একটি রোগ যা হাড়ের স্থায়ী বা অস্থায়ী ভাবে রক্ত সরবরাহ বন্ধের ফলে হয়। রক্ত সরবরাহ বন্ধ হলে হাড়ের টিস্যু মারা যায় এবং হাড় ভেঙ্গে যায়। এটি সাধারণত লম্বা হাড়ের শেষ মাথায় হয় এবং একই সময়ে এক বা একাধিক হাড়কে প্রভাবিত করতে পারে।

২. কোথায় নেক্রোসিস হতে পারে:

  • গোড়ালি
  • চোয়ালে
  • হাটুতে
  • হাতের হিউমেরাস ও কাঁধের জয়েন্টে
  • পায়ের ফিমার ও হিপ জয়েন্টে

৩. অ্যাভাসকুলার নেক্রোসিসের কারণ:

  • জয়েন্টে আঘাত পেলে বা ভেঙে গেলে
  • রক্তনালী ক্ষতিগ্রস্থ হলে
  • দীর্ঘদিন কর্টিকোস্টেরয়েড সেবন
  • অতিরিক্ত মদ্যপান
  • ডায়াবেটিসসহ দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হওয়া
  • সিকেল সেল অ্যানিমিয়া বা লিউকেমিয়া
  • রেডিয়েশন বা কেমোথেরাপি
  • এইচআইভি / এইডস
  • অটো ইমিউন রোগ
  • হাইপার লিপিডেমিয়া বা হাইপার কোয়াগুলেবেল অবস্থা
  • প্যানক্রিয়াটাইটিস, সিস্টেমিক লুপাস ইরাইথিম্যাটাস
  • জয়েন্ট ডিসলোকেশন বা অঙ্গ প্রতিস্থাপন

৪. রোগের লক্ষণ:

  • হাঁটাচলার সময় ব্যথা
  • সিঁড়ি বেয়ে ওঠা বা বসার সময় ব্যথা
  • দাঁড়ানোর সময় ব্যথা
  • হাঁটু ভেঙ্গে বসতে বা ক্রস পায়ে বসতে না পারা
  • কুচকি, উরু ও নিতম্বে ব্যথা
  • অঙ্গ ছোট হয়ে যাওয়া
  • বিশ্রামে ব্যথা অনুভব হওয়া

৫. রোগ নির্ণয়:

  • এক্স-রে
  • এমআরআই
  • সিটি স্ক্যান
  • হাড়ের স্ক্যান
  • বাইওপসি
  • হাড়ের কার্যকারিতা পরীক্ষা

৬. চিকিৎসা:

এভিএন রোগের চিকিৎসা নির্ভর করে বয়স, রোগের পর্যায় এবং হাড়ের ক্ষতির পরিমাণের উপর।

নন সার্জিক্যাল চিকিৎসাঃ

  • ঠান্ডা বা গরম সেঁক
  • ননস্টেরয়েডাল এন্টি ইনফ্লামেটরি ঔষধ
  • ফিজিওথেরাপি এবং পুনর্বাসন
  • বিশ্রাম

সার্জিক্যাল চিকিৎসাঃ

  • কোর ডি কম্প্রেশন (Core Decompression)
  • হাড় গ্রাফটিং (Bone Grafting)
  • অস্টিওটমি (Osteotomy)
  • সম্পূর্ণ হিপ জয়েন্ট প্রতিস্থাপন (Total Hip Joint Replacement)

৭. জটিলতা:

চিকিৎসা না করলে অ্যাভাসকুলার নেক্রোসিস ধীরে ধীরে হাড়ের আকৃতি নষ্ট করে দেয় এবং আর্থ্রাইটিস হতে পারে। ব্যথা বা লক্ষণ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

বিনা অপারেশনে এভিএন বা হিপ জয়েন্ট রোগী ভাল হলো | Dr. Md. Shafiullah Prodhan

৮. পরিশিষ্ট:

ডাঃ মোঃ সফিউল্যাহ প্রধান
পেইন, প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক (আইআইএইচএস) ও কনসালটেন্ট (ডিপিআরসি)
১২/১ রিং রোড, শ্যামলী, ঢাকা। ফোনঃ 09666774411

Make an appointment

Fill out the form below and we’ll respond within 24 hours.